মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

বড় জিনিসই আমার পছন্দ: প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পর এখন হলিউড কাঁপাচ্ছেন তিনি। প্রিয়াঙ্কা যে সাফল্য অর্জন করেছেন, তা অনেকের কাছেই স্বপ্ন। ২০১৮ সালে রাজস্থানের উমেধ ভবন প্যালেসে ধুমধাম করে রাজকীয় বিয়ে সেরেছিলেন প্রিয়াঙ্কা। ১০ বছরের ছোট প্রেমিক নিক জোনাসের সঙ্গে সাতপাক ঘোরেন নায়িকা। সম্প্রতি বিয়ের খরচ নিয়ে কথা বলেছেন দেশি গার্ল।

পরিবার-আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে বসেছিল নিয়াঙ্কার বিয়ের গ্র্যান্ড আসর। হিন্দু ও ক্যাথলিক দুই রীতিতেই বিয়ে সারেন তারা। এই রয়্যাল ওয়েডিং ঘিরে সেইসময় কমচর্চা হয়নি। লাখ লাখ টাকা শুধু আতসবাজির পিছনে খরচ করেছিলেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ‘বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং’ নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। কেন এত খরচ করে বিয়ে করেছেন- এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি।

সিএনএন-এর প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘কারণ আমি তো কোনওদিনই বলিনি আমার এইসব ভালো লাগে না। আমি বড় পরিসরে সবকিছু করতে ভালোবাসি। কারণ আমি মানুষ হিসাবে ভীষণ বোল্ড, বড় জিনিস আমার পছন্দ। বিয়েটা বড় স্কেলে হলেও সেখানে কিন্তু মাত্র ১১০ জন অতিথি হাজির ছিল। আমার এবং আমার স্বামীর খুব কাছের মানুষেরাই শামিল হয়েছিলেন, তবে প্রাসাদে বিয়ের স্বপ্ন আমরা বরাবর ছিল, সঙ্গে ৭৫ ফুল লম্বা ট্রেলের (গাউনের সঙ্গে জোড়া কাপড়)….সেটা ভুল কিছু নয়, তাই না?’

ক্যাথলিক রীতিতে বিয়ের সময় ব়্যালফ লরেনের ডিজাইনার গাউনে সেজেছিলেন প্রিয়াঙ্কা। মুক্তো, ক্রিস্টাল দিয়ে সাজানো ওই সাদা গাউন তৈরি করতে সময় লেগেছিল ১,৮২৬ ঘন্টা! ওই গাউনের সঙ্গে যুক্ত ছিল ৭৫ ফুট লম্বা ট্রেল। এখানেই শেষ নয়, সেই গাউনে প্রিয়াঙ্কার বাবা-মা'র নাম, নিকের নাম, বিয়ের তারিখ খোদাই করা ছিল। হিন্দু বিয়ের জন্য সব্যসাচীর লাল লেহেঙ্গায় সেজেছিলেন প্রিয়াঙ্কা।

আরো পড়ুন: এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব: জয়া

 ‘সিটাডেল’, ‘লাভ এগেন’-গত কয়েক সপ্তাহের ব্যবধারে পরপর সিরিজ আর ছবি মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার। এদিকে বোনের বাগদান হোক বা ওয়ার্ক কমিটমেন্টের জন্য ইতালি ছোটা, সবই সামাচ্ছেন মালতীর মা। কেরিয়ার, সংসার, সন্তান সবটা সামলাতে হামেশা প্রিয়াঙ্কার পাশে থাকেন স্বামী নিক জোনাস। আপতত স্বামী-সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলসে থাকেন অভিনেত্রী।

পরবর্তী হলিউড প্রোজেক্ট ‘হেডস অফ স্টেট’ নিয়ে আপতত ব্যস্ত প্রিয়াঙ্কা। শীঘ্রই ফারহান আখতারের ‘জি লে জারা’র সঙ্গে বলিউডে ফিরবেন দেশি গার্ল।

 সূত্র: হিন্দুস্থান টাইমস

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250