মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

বাংলাদেশে মুক্তির আগে কানে প্রথম প্রদর্শনী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৯ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৩

#

পরীমণি অভিনীত ‘মা’- ছবি: সংগৃহীত

১৯ মে মুক্তির কথা ছিল নির্মাতা অরণ্য আনোয়ার নির্মাতা ও পরীমণি অভিনীত ‘মা’ ছবিটি। কিন্তু দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমার আগমনে সব পরিকল্পনা ভেস্তে যায়।

 ‘মা’ ছবিটি প্রদর্শনে আগ্রহ দেখায়নি কোনো হলমালিক। যে কারণে ছবিটির মুক্তির তারিখ পেছাতে বাধ্য হন নির্মাতা। অবশেষ আসছে ২৬ মে ছবিটি মুক্তি তারিখ চূড়ান্ত করা হয়েছে। তবে দেশের অবহেলার শিকার হলেও বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসবে দেখানো হলো ছবিটি।

আরো পড়ুন:সমুদ্রের ধারে বিলাসবহুল হোটেল বানাচ্ছেন সালমান

২০ মে ৭৬তম কান উত্সবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ‘মা’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিট) পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে ‘মা’ দেখতে ভিড় করেন বিভিন্ন দেশের সিনেপ্রেমীরা। ছবিটির দেখার পর তারা বেশ প্রশংসাও করেন।

‘মা’ নির্মাতা অরণ্য আনোয়ার জানান, কানে ছবিটির প্রিমিয়ার হওয়ায় দারুণ উচ্ছ্বসিত তিনি।

এম/


 

পরীমণি অভিনীত মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250