বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী

সাংসদ হয়েও জুয়ার বিজ্ঞাপন, তোপের মুখে নুসরাত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভোট নিয়ে নিজ রাজ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই একটি ‘জুয়ার অ্যাপ’র বিজ্ঞাপন ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন ওপার বাংলার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। 

নেটিজেনদের প্রশ্ন, ‘বাংলায় যেভাবে ভোটে অশান্তি, হিংসার সৃষ্টি হয়েছে, এর মাঝে তরুণ প্রজন্মকে জুয়া খেলার প্ররোচনা জোগাচ্ছেন আপনি?’ শনিবার ভোট অশান্তি নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, সেই সময়েই এই বিজ্ঞাপনী ভিডিও শেয়ার করেন নুসরাত। এরপরই ক্ষুব্ধ হয় সাধারণ মানুষ।

আরো পড়ুন: গরমে গরম ছড়ালেন নুসরাত ফারিয়া

কারও প্রশ্ন, ‘পঞ্চায়েতে কতগুলো খুন হয়েছে দেখুন। আপনি তো সাংসদ, তার উপর সেলেব্রিটি। অন্তত মেরুদণ্ডটা শক্ত রাখুন। আপনাদের উসকানিতে এতগুলো লোক মরছে। রাতে ঘুম হয়?’ আবার কারও মন্তব্য, ‘আপনি নাকি সাংসদ! লজ্জা লাগা দরকার। আপনি বিরক্তিকর একটা মানুষ।

এসব না করে একবার খোঁজ নিয়ে দেখুন কতজন পঞ্চায়েত ভোটে খুন হয়েছে। আপনাকে দেখতে কেউ আগ্রহী নয়। আপনার কোনও সম্মান নেই…।’

আবার কিছু নেটাগরিকের মন্তব্য, ‘সাংসদ হিসেবে জুয়া খেলার প্রচার করতে আপনার লজ্জা লাগে না?’ নিজের ইনস্টাগ্রামে ‘জুয়ার’ বিজ্ঞাপনের সেই ভিডিওটি শেয়ার করার পর থেকেই এমন নানা মন্তব্য বিদ্ধ হচ্ছেন এই নায়িকা।

  যদিও এর পাল্টা জবাবে এখন পর্যন্ত কিছুই বলতে দেখা যায়নি নুসরাতকে। 

এসি/


সাংসদ নুসরাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250