শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আওয়ামী লীগের নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পোশাকও ইস্ত্রি করে রেখেছিলেন’ *** খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনের স্মৃতি নিয়ে মেট্রোর পিলারে গ্রাফিতি আঁকা শুরু *** ‘ছেলের ঘরে একটু আশ্রয় চাই’, অসুস্থ মায়ের আকুতির জবাবে ছেলের আত্মহত্যার হুমকি *** শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই *** ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত *** মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান *** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী

সামাজিক নিরাপত্তা খাতের আওতা বাড়ানো হয়েছে : শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশের সামাজিক নিরাপত্তা খাতের আওতা আগের চেয়ে বাড়ানো হয়েছে। এর মাধ্যমে দেশের প্রায় ৫ কোটি মানুষকে সামাজিক নিরাপত্তাবেষ্টনীতে আনতে যাচ্ছে সরকার। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দও আগের চেয়ে বেড়েছে। 

মন্ত্রী রোববার (৭ই জুলাই) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের অসহায় মানুষ আজ আর্থিক সহায়তা পাচ্ছেন। তিনি বলেন, একজন অসহায় দরিদ্র মানুষের জন্য ৫০ হাজার টাকা অনেক কিছু। এই টাকা একজন অসহায় মানুষের চিকিৎসা ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে পারে।

আরো পড়ুন: স্বাভাবিক হচ্ছে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে খাদ্যপণ্য সরবরাহ ও যাত্রী চলাচল

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, সিভিল সার্জন ডা. ফারহানা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর ও আব্দুল্লাহ আল মামুন, রেজিষ্ট্রেশন কর্মকর্তা সুরভী আফরোজ প্রমুখ। 

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলার ২০৬ জন রোগীকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়।

এসি/ আই.কে.জে/

শিল্পমন্ত্রী সামাজিক নিরাপত্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘আওয়ামী লীগের নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পোশাকও ইস্ত্রি করে রেখেছিলেন’

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনের স্মৃতি নিয়ে মেট্রোর পিলারে গ্রাফিতি আঁকা শুরু

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

‘ছেলের ঘরে একটু আশ্রয় চাই’, অসুস্থ মায়ের আকুতির জবাবে ছেলের আত্মহত্যার হুমকি

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250