শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই *** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী

কাঁচকলায় ইলিশের ঝোলের মজাদার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কাঁচকলা ভিটামিন, মিনারেলসহ আরও অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি। আর ইলিশের কথা বলার কিছু আছে কি? রইলো কাঁচকলায় ইলিশের ঝোলের রেসিপি- 

উপকরণ : কলা ৭–৮টি লম্বা করে টুকরা করা, ইলিশ ৭–৮ টুকরো, আলু মাঝারি আকারের ১টি, পেঁয়াজবাটা ২ চা-চামচ, জিরাবাটা আধা চা-চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, আস্ত জিরা ফোড়নের জন্য অল্প পরিমাণ।

আরো পড়ুন : ঝাল ঝাল আইড় মাছের ঝোল

প্রণালি : প্রথমে হালকা করে কাঁচকলা ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। প্রথমে তেলে জিরা ফোড়ন দিয়ে আলু ছেড়ে দিন। তারপর একে একে সব বাটা মসলা ছেড়ে দিন। পরে সব গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে যখন তেল ভেসে উঠবে, তখন পরিমাণমতো পানি দিন। পানি ফুটে উঠলে হলুদ ও লবণ মাখানো ইলিশ ও ভাজা কাঁচকলা ঝোলে ছেড়ে দিতে হবে। ১০ মিনিট ঢেকে রাখুন। হয়ে এলে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলুন এবং পরিবেশন করুন ।

এস/কেবি


কাঁচকলায় ইলিশের ঝোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250