শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

ঝাল ঝাল আইড় মাছের ঝোল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

দুপুরে গরম ভাতের সাথে মাছের ঝোল হলে যেন আর কিছু চাই না। আর যদি হয় ঝাল ঝাল আইড় মাছের ঝোল, তাহলে তো আর কোন কথাই নেই। তাই এর স্বাদ নিতে আজই তৈরি করে ফেলুন আইড় মাছের ঝোল। রইলো রেসিপি-

উপকরণ

আইড় মাছ ৬ টুকরা

পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ

পেঁয়াজ বাটা আধা কাপ কাপ

হলুদ গুঁড়া ১ চা-চামচ

মরিচ গুঁড়া ১ চা-চামচ

ধনে গুঁড়া ১ চা-চামচ

আরো পড়ুন : ছুটির দিনে খেতে পারেন মুগ-পোলাও

জিরা ও মৌরি গুঁড়া আধা চা-চামচ

কাঁচামরিচ ফালি ৪/৫টি

তেল ১ কাপ

লবণ স্বাদ মতো

পানি পরিমাণ মতো

পদ্ধতি

প্রথমে মাছের টুকরাগুলো ধুয়ে নিন। চুলায় পাতিল বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিন। বাদামি হলে মাছ ও কাঁচামরিচ বাদে একে একে অন্যান্য উপকরণ দিয়ে কষিয়ে অল্প একটু পানি দিন।

তারপর মাছ দিয়ে উল্টে-পাল্টে নিয়ে পানি দিন। ফুটে উঠলে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিন। এভাবেই রান্না করে নিন ঝাল ঝাল আইড় মাছের ঝোল। পরিবেশন করুন গরম ভাতের সাথে।

এস/কেবি


রেসিপি আইড় মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250