সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

মৃত ‘ভাইরাল’ জলহস্তী ফিওনাকে মার্কিন সিনেটে সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সদ্য প্রয়াত অনেক জনপ্রিয় ও প্রভাবশালীদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হয়। তবে, এবার ব্যতিক্রমী এক ঘটনায় সিনেটের সম্মাননা পেয়েছে ‘ভাইরাল’ জলহস্তী ফিওনা।

মৃত্যুর একদিন পর শুক্রবার সিনেটে আনুষ্ঠানিকভাবে নয় বছর বয়সী জলহস্তী ফিওনাকে সম্মান জানানো হয়। ফিওনা ছিল সিনসিনাটি চিড়িয়াখানার বাসিন্দা।

ওহাইও অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর বার্নি মোরেনো ফিওনার জীবন ও স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রস্তাবটি উত্থাপন করেন। একইসঙ্গে প্রাণীটির যত্ন ও পরিচর্যায় নিয়োজিত চিড়িয়াখানার কর্মীদের প্রতি সিনেট কৃতজ্ঞতা প্রকাশ করে। সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।

সিনেট অধিবেশন কক্ষে জলহস্তীটির একটি ছবির পাশে দাঁড়িয়ে বক্তব্য দেন মোরেনো। তিনি ফিওনার মৃত্যুকে ‘অপূরণীয় ক্ষতি’ ও মর্মান্তিক দুর্ঘটনা বলে বর্ণনা করেন।

মোরেনো বলেন, ‘যারা আমাদের শহর ও অঙ্গরাজ্যে আসেন, তারা এখন আর ফিওনাকে দেখতে পাবেন না। চিড়িয়াখানায় যেমন শূন্যতা তৈরি হবে, তেমনি মানুষের হৃদয়েও শূন্যতা তৈরি হবে।’

২০১৭ সালের জানুয়ারিতে প্রিম্যাচিউর হিসেবে জন্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে ফিওনা। নির্ধারিত সময়ের ছয় সপ্তাহ আগে জন্ম নেওয়া জলহস্তীটির ওজন ছিল মাত্র ২৯ পাউন্ড। তার বেঁচে থাকার ঘটনা অনলাইনে লাখো মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তাকে নিয়ে বই, পোশাক, বিয়ার ও আইসক্রিমের বিশেষ ফ্লেভারও তৈরি করা হয়।

গত সপ্তাহে দুর্ঘটনাবশত একটি টুপি ফিওনার খাঁচায় পড়ে যাওয়ার পর সেটি গিলে তার মৃত্যু হয় বলে সিনসিনাটি চিড়িয়াখানা ঘোষণা দেয়।

চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, এক দর্শনার্থী প্রদর্শনীস্থলের বাইরে টুপিটি শূন্যে ছুড়ে দেন। সেটি একটি সিলিং ফ্যানে আটকে যায়। পরে ফ্যানের আঘাতে টুপিটি দর্শনার্থীদের দেখার কাচের জানালা পেরিয়ে ফিওনার খাঁচায় গিয়ে পড়ে।

বৃহস্পতিবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ফিওনাকে সুস্থ করতে পশুচিকিৎসকরা সম্ভাব্য সব চেষ্টা করেছেন। তার পেট থেকে টুপিটি বের করার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি।

ফিওনার মৃত্যুর পর ওহাইও ও ক্যাপিটল হিলে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

কেন্টাকির রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল এক্সে লেখেন, ফিওনা ‘সবার প্রিয় ছিল’।

সিনেট সম্মাননা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250