মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

২৩ ধরনের হার্টের রিংয়ের দাম কমলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

প্রতীকী ছবি

ইউরোপ ও অন্যান্য দেশ থেকে আমদানি করা হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ২৩টি হার্টের রিংয়ের দাম কমিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার (২রা এপ্রিল) অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোল্যান্ডের অ্যালেক্স প্লাস ব্রান্ডের তৈরি হার্টের রিংয়ের দাম আগে ছিল ৬২ হাজার ৫০০ টাকা, যার নতুন দাম ৬০ হাজার টাকা। জার্মানির করোফ্লেক্স আইএসএআর নিও ব্রান্ডের রিংয়ের দাম ছিল ৭৩ হাজার ১২৫ টাকা, যার বর্তমান মূল্য ৫৫ হাজার টাকা। সুইজারল্যান্ডের ওআরএসআইআরও মিশন ব্রান্ডের রিংয়ের দাম ৮১ হাজার থেকে কমিয়ে করা হয়েছে ৬৮ হাজার টাকা।

এছাড়া ভারতের মেটাফোর ব্রান্ডের রিংয়ের দাম ৪৮ হাজার থেকে কমিয়ে করা হয়েছে ৪০ হাজার টাকা। পাশাপাশি অন্যান্য দেশে থেকে আমদানি করা রিংয়ের দামও কমানো হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে বলা হয়েছে, দাম কমানোর ফলে কার্ডিয়াক রোগীরা দেশে সুলভ মূল্যে হার্টের রিং পাবেন।

ওআ/  আই.কে.জে


হার্টের রিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250