মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এটি আরও শক্তিশালী হতে পারে। তবে নিম্নচাপটি শক্তিশালী হলেও ঘূর্ণিঝড়ে পরিণত না-ও হতে পারে। বাংলাদেশে আঘাত হানারও সম্ভাবনা নেই। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এর ফলে তাপমাত্রা কমে অস্বস্তি গরম কমবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে হবে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়েছে যে, আজ মঙ্গলবার রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, নিম্নচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও কিছুটা শক্তিশালী হতে পারে। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে। নিম্নচাপটি আগামীকাল বুধবার ভারতের ওডিশা উপকূলে আঘাত হানতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ওপর দিয়ে বয়ে না গেলেও নিম্নচাপের কারণে দেশের উপকূলসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আজ সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এর কারণে বৃষ্টি হয়েছে। আজ ও আগামীকাল সারা দিন দেশের বেশির ভাগ অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসব কারণে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

তরিফুল নেওয়াজ কবির জানান, বাংলাদেশে বর্ষাকালে মৌসুমি বায়ুর প্রভাবে সাধারণত বৃষ্টি হয়ে থাকে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মৌসুমি বায়ু বাংলাদেশের উপকূল অঞ্চলর থেকে বিদায় নিয়ে থাকে। নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হলে মৌসুমি বায়ু বিদায়ে কিছুটা বিলম্ব হয়ে থাকে। তবে এবার তেমনটি নাও ঘটতে পারে।

এদিকে আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিটে।

নিম্নচাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250