শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট এনআইডির আনুষ্ঠানিক উদ্বোধন ২৩শে মে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ১৩ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র উদ্বোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩শে মে বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধ করবে ইসি।

 সোমবার (১৩ই মে) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এই তথ্য জানানো হয়।

এর আগে গত (৯ই মে) বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় পরিচয়পত্রের চিপের নিচে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার।

আরো পড়ুন: হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার জানান, বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় পরিচয়পত্রের চিপের নিচে 'বীর মুক্তিযোদ্ধা' খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত একটি যুগোপযোগী ও যুগান্তকারী সিদ্ধান্ত। ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র মহামান্য রাষ্ট্রপতিকে পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিতে আগামী ২৩শে মে একটি উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে। সেই আলোকে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতি নিতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এইচআ/ 





















বীর মুক্তিযোদ্ধা স্মার্ট এনআইডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250