মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতার আশঙ্কা ঘনীভূত হচ্ছে: জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২১ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘দীর্ঘ সময় ধরে নির্বাচন নিয়ে সংশয়, অনিশ্চয়তা ও অবিশ্বাসের আবহে তফসিল ঘোষণার মাধ্যমে এক ধরনের কাঠামোগত নিশ্চয়তা তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কাগজে কলমে নির্বাচনী রেল চলা আর মাঠের বাস্তবতা কি এক জিনিস? গত কয়েক সপ্তাহের ঘটনা প্রভাব দেখাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সহিংসতার আশঙ্কা ঘনীভূত হচ্ছে।’

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে জিল্লুর এসব কথা বলেন। জিল্লুর রহমান বলেন, ‘রাজধানীতে একজন রাজনৈতিক কর্মীর গুলিবিদ্ধ হওয়া, এর আগে চট্টগ্রাম ও পাবনায় নির্বাচনে জনসংযোগ ঘিরে হামলা—এসব ঘটনা বিচ্ছিন্ন নয়। এগুলো একটি বড় বার্তার ইঙ্গিত দেয়। কেউ কেউ চায় এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। আতঙ্ক ছড়াক, মাঠ অস্থির থাকুক। ভয়ের রাজনীতি বরাবরই বাংলাদেশের ক্ষমতার লড়াইয়ে ব্যবহৃত একটি কার্যকর হাতিয়ার। আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।’ 

জিল্লুর রহমান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর ডিসেম্বরের এক সকালে ঢাকার আকাশে নামার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়। এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির সবচেয়ে প্রতীকী ও আবেগময় মুহূর্তগুলোর একটি। একদিকে দীর্ঘ নির্বাসনের অবসান, অন্যদিকে একটি অনিশ্চিত ও উত্তেজনাপূর্ণ নির্বাচনী যাত্রার সূচনা। এই দুই বাস্তবতা একসঙ্গে এসে দাঁড়িয়েছে ডিসেম্বর ও ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে।’ 

তিনি আরো বলেন, ‘বিএনপি চেষ্টা করছে এই প্রত্যাবর্তনকে রাজনৈতিক শক্তি প্রদর্শনের বদলে জনতার স্বাভাবিক আবেগের প্রকাশ হিসেবে উপস্থাপন করতে। দলীয় ভাষ্যে বলা হচ্ছে কোনো আয়োজন নেই, কোনো শোডাউন নেই, মানুষই আসবে। কিন্তু বাস্তবে রাজনীতিতে প্রতীক ও সময় কখনো নিরপেক্ষ থাকে না। ১৭ বছর পর একটা বড় দলের কার্যত শীর্ষ নেতার দেশে ফেরা স্বাভাবিকভাবেই একটি শক্তিশালী বার্তা দেয়। আন্দোলনের ধারাবাহিকতা, নেতৃত্বের পুনঃপ্রতিষ্ঠা এবং নির্বাচনের আগে দলের ভেতরে ও বাইরে মনোবল সঞ্চার।’

জিল্লুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250