বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

জুহি চাওলা জানালেন, কেমন আছেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ২৩শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

অতিরিক্ত গরমে গত ২২শে মে অসুস্থ হয়ে পড়ায় বলিউড বাদশাহ শাহরুখ খানকে দ্রুত আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা।

এরপর থেকেই শাহরুখের শারীরিক পরিস্থিতি জানতে মুখিয়ে রয়েছেন অভিনেতার ভক্তরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন শাহরুখের বন্ধু ও অভিনেত্রী জুহি চাওলা।

ভারতীয় গণমাধ্যমে তিনি জানান, ‘ভক্তদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমাদের সবার প্রিয় শাহরুখ খান এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। আশা করছি আগামী ২৬শে মে আইপিএলের ফাইনালের দিন মাঠে ফিরবেন তিনি।’

আরো পড়ুন: সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন শাহরুখ

জানা গেছে, গত ২২শে মে নিজের দল ‘কোলকাতা নাইট রাইডার্স’-এর বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের খেলা দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ। কিন্তু খেলা চলাকালে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। এরপরই আহমেদাবাদের শহরের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। তবে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান বা তার পক্ষ থেকে অসুস্থতার বিষয়ে কিছু জানানো হয়নি।

তবে তিনি এখন শঙ্কা মুক্ত। এদিকে শাহরুখের কথা মাথায় রেখে হাসপাতালেও নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। আজই নাকি বাসায় পাঠানো হতে পারে এই অভিনেতাকে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এসি/


শাহরুখ খান জুহি চাওলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250