বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ২৩শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমানে সুস্থবোধ করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন তিনি।

শাহরুখের হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন সহ-অভিনেত্রী জুহি চাওলা। তিনি জানান, মঙ্গলবার (২১শে মে) সন্ধ্যা থেকেই শাহরুখ ভালো বোধ করছিলেন না। তবে বুধবার (২২শে মে) সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। 

জুহি বলেন, ‘আশা করি তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং আইপিএলের ফাইনালে গ্যালারিতে থেকে দলের হয়ে গলা ফাটাবেন।’ 

এর আগে গত মঙ্গলবার (২১ মে) কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে আহমেদাবাদে হাজির হয়েছিলেন কিং খান। গ্যালারিতে বসেই পুরো ম্যাচ উপভোগ করেন তিনি। কিন্তু ৪৫ ডিগ্রি তাপমাত্রায় ম্যাচ শেষে হোটেলে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। 

আরো পড়ুন : এক মিনিটের ভিডিওতে মাহিকে নতুনভাবে পেলেন ভক্তরা

শাহরুখের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে মুম্বাই থেকে আহমেদাবাদে ছুটে আসেন তার স্ত্রী গৌরৗ। সংবাদ সংস্থা এএনআই-এর এক ভিডিওতে দেখা যায়, হাসপাতালের সামনে দাঁড়ানো বিএমডব্লিও একটি গাড়ি থেকে নেমেই দ্রুতগতিতে হেঁটে হাসপাতালে ঢুকেন গৌরী খান। 

এদিন হাসপাতালে শাহরুখকে দেখতে হাজির হন অভিনেত্রী জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা। কলকাতা নাইট রাইডার্সে এই দম্পতির অংশিদারিত্ব রয়েছে। এছাড়া দীর্ঘ সময় ধরে শাহরুখ খানের বন্ধু হিসেবে পরিচিত জুহি। 

কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে, ডিহাইড্রেশনের কারণে মঙ্গলবার (২১ মে)  রাতে অসুস্থ হয়ে পড়েন কিং খান। এরপর বুধবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার আইপিএলের প্রথম প্লে-অফে স্টেডিয়ামে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন কন্যা সুহানা ও পুত্র আব্রাম। ছিলেন অনন্যা পাণ্ডে এবং শানায়া কাপূরও। মাঠে বসে দলের জয় উপভোগ করেন তারা।

সূত্র : ইন্ডিয়া টুডে

এস/ আই.কে.জে



শাহরুখ খান জুহি চাওলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250