মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

তাপদাহে ‘সান অ্যালার্জি’ এড়াবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৯ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

ব্যস্ততার এই জীবনে বাড়িতে বসে থাকার উপায় কারোর নেই। অথচ এদিকে ভয়াবহ গরমে কাবু অনেকেই। বাইরে তো বেরোতেই হবে। অফিসে সারাদিন বসে কাজ করলে নাহয় অসুস্থ হওয়ার ঝুঁকি অনেকের নেই। কিন্তু যারা বাইরে ছুটে বেড়ান? তাদের ‘হিট স্ট্রোক’ নিয়ে ভাবনা তো আছেই। আর সেটা না হলেও ‘সান অ্যালার্জি’ এর বিষয়টাও ভাবতে হয়।  তবে এই তাপদাহে ‘সান অ্যালার্জি’ এড়াতে যা করণীয় চলুন জেনে নেওয়া যাক-

তীব্র গরমে অনেকের এই সমস্যা হয়। যখন শরীর প্রচুর ঘাম ত্যাগ করে তখন ত্বকে এমন র‍্যাশ দেখা দেয়। এই সমস্যা এড়াবেন যেভাবে: 

প্রয়োজন না হলে তীব্র রোদে বের হবেন না

রোদে প্রয়োজন না হলে বের হবেন না। আর আপনি যদি বাইরে বের হোন তাহলে অবশ্যই ছাতা রাখবেন। যাদের বাইরে কাজ করা হয় তাদের এটা ভেবে ছাতাটা রাখতেই হবে। ছাতা থাকলে সরাসরি রৌদ্রখর পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। আর সন্ধ্যার পর বেরোলে অ্যালার্জির ঝুঁকি কম। ব্যায়ামের ক্ষেত্রে সন্ধ্যের পর বেরোন।

আরো পড়ুন : গরমে শরীরচর্চা করছেন? যেসব বিষয় মাথায় রাখা জরুরি

লম্বা হাতার সুতির পোশাক

আটসাট পোশাক একেবারেই পরবেন না। ঢিলেঢালা সুতির লম্বা হাতার পোশাক পরুন। হাতেই সচরাচর এই র‍্যাশ বেশি দেখা যায়। নারীরা ওড়না দিয়ে মুখ ঢেকে নিন। মুখে ও হাতে সানস্ক্রিন মেখে নেবেন অবশ্যই। রোদে তাহলে কম পুড়বেন। আর ছাতা নিতে মন না চাইলে হ্যাট বা ক্যাপ পরে নিন।

ভিটামিন ডি সাপ্লিমেন্ট চাই

সান অ্যালার্জির একটি বড় কারণ ভিটামিন ডি-এর অভাব। ভিটামিন ডি আমাদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। তাই অবশ্যই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি খাবেন। গরমে অত্যধিক মাছ, মাংস, তেল-মশলাদার খাবার খাবেন না। এতে ত্বকে অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। বিশেষ করে রোদে বেরোনোর আগে হালকা খাবার খান। মাশরুম বা সিজনাল ফ্রুট খান। ইলেক্ট্রোলাইটের জোগান দেয় এমন ফল-সবজি খান।

পানি খাবেন বেশি

শরীরে একেবারে ঘাম বেশি হওয়া সমস্যার। আবার ঘাম না হওয়াও সমস্যা। ঘাম না হওয়া মানে পানি শূন্যতা। তাই পানি পান করুন। শরীরকে হাইড্রেটেড রাখুন। বাইরে বেরুলে পানির বোতল রাখবেন। মাঝেমধ্যে গলা ভিজিয়ে নিন।

এস/  আই.কে.জে

‘সান অ্যালার্জি সাস্থ্য পরামর্শ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250