শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৫ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৫

#

বাংলাদেশের আগুনে বোলিংয়ে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল বৃহস্পতিবারের (৩১শে জুলাই) হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ-জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সবাই এরই মধ্যে চারটি করে ম্যাচ খেলেছেন। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই দলেরই সমান ৬ পয়েন্ট। অন্যদিকে জিম্বাবুয়ে চার ম্যাচের মধ্যে চারটিতে হেরে এখনো কোনো পয়েন্ট পায়নি। যেখানে আজ শুক্রবার (১লা আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। হাতে থাকা দুই ম্যাচ জিতলেও জিম্বাবুয়ে চার পয়েন্টের বেশি পাচ্ছে না। সে কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উঠে গেছে ফাইনালে। ১০ই আগস্ট হারারেতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে তারা।

হারারেতে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে সব মিলিয়ে এক ইনিংসের সমানও খেলা হয়নি। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে যখন ৮৯ রানে গুটিয়ে যায়, তখনই ম্যাচের ফল অনেকটা নির্ধারিত হয়ে যায়। ৯০ রানের লক্ষ্যে দলীয় ৫ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। প্রথম ওভারের শেষ বলে ওপেনার রিফাত বেগকে ফেরান জিম্বাবুয়ে পেসার শেল্টন মাজভিতোরেরা। বাংলাদেশের ওপেনার মেরেছেন গোল্ডেন ডাক।

দলীয় ৩৯ রানে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। পঞ্চম ওভারের পঞ্চম বলে কালাম সিদ্দিকির উইকেটও নিয়েছেন মাজভিতোরেরা। তিন নম্বরে নামা সিদ্দিকি ১৬ বলে ২০ রান করেছেন। বাকি পথ এরপর সহজেই পাড়ি দিয়েছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ও রিজান হোসেন তৃতীয় উইকেটে অবিচ্ছেদ্য ৫২ রানের জুটি গড়েন। ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। ৩৭.৪ ওভারের ম্যাচে হয়েছে ১৮০ রান। পড়েছে ১২ উইকেট।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২.৩ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের ইমন নিয়েছেন ৪ উইকেট। ৬.১ ওভারে তিনি খরচ করেন ২৭ রান। স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার পেয়েছেন দুটি করে উইকেট। মোহাম্মদ রাফি উজ্জামান রাফি ও রিজান নিয়েছেন একটি করে উইকেট।

ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ-জিম্বাবুয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250