মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩১ পূর্বাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি (ঢাকা) সফলভাবে সার্ভাইক্যাল ক্যানসার (জরায়ুমুখের ক্যানসার) প্রতিরোধে 'হিউম্যান পেপিলোমা ভাইরাস' (এইচপিভি) ভ্যাকসিন (টিকা) বিনামূল্যে দিয়েছে ৯ জন দরিদ্র পরিবারের ছাত্রীকে। এদের বয়স ৯ থেকে ১৩ বছরের মধ্যে। টিকার প্রথম ডোজটি দেওয়া হয় গত জানুয়ারি মাসে। দ্বিতীয় ও চূড়ান্ত ডোজটি দেওয়া সম্পন্ন হয় শুক্রবারে (১লা আগস্ট)।

প্রতি বছরের মতো এবারও ক্লাবটি আন্তরিকতা ও যত্নের সঙ্গে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে, যার মূল লক্ষ্য— মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের মধ্যে সচেতনতা বাড়ানো।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ (২০২১–২২) নায়ার ইসলাম মেয়েদের উদ্দেশ্যে এইচপিভি ভ্যাকসিনের গুরুত্ব ব্যাখ্যা করেন—কীভাবে এটি জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে সহায়ক এবং কীভাবে এই মেয়েরা নিজেদের বন্ধুদের মধ্যেও সচেতনতা ছড়িয়ে দিতে পারে, সে বিষয়েও তিনি আলোচনা করেন।

টিকা দেওয়া হয় রাজধানীর গুলশানের একটি বেসরকারি ক্লিনিকে, একজন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে। ক্লাবটি ছাত্রীদের যাতায়াত, নির্দেশনা এবং টিকা গ্রহণের পর হালকা খাবার ও পানীয়ের খরচও বহন করে।

ক্লাব প্রেসিডেন্ট নাজনীন নাহার ও তার টিম নিজ হাতে খাবার ও পানীয় বিতরণ করে ছাত্রী ও তাদের অভিভাবকদের মাঝে।

এ সময় উপস্থিত ছিলেন পিডিসি শামসুন্নাহার হক, ক্লাব সেক্রেটারি মোর্শেদা কবীর, এডিটর তাসলিমা ইউসুফ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি সারা বিশাখা, ওয়েব মাস্টার পার্সা সানজানা এবং সদস্য শাকিলা শামস ও উলফাত আরা—যাদের সম্মিলিত প্রচেষ্টায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি বিশ্বাস করে—সচেতনতা তৈরি, কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মেয়েদের একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই তাদের নৈতিক দায়িত্ব। তাদের শ্লোগান 'টিকা দিন, ক্যান্সার দূর করুন—মেয়েদের সুরক্ষা নিশ্চিত করুন।'

প্রসঙ্গত, প্রতি বছর সারা বিশ্বে প্রায় সাড়ে ছয় লাখ নারী জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হন। মারা যান অন্তত সাড়ে পাঁচ লাখ। এটি বিশ্বের চতুর্থ ‘কমন ক্যানসার’। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, ২০১৮ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর প্রায় সাড়ে আট হাজার নারী এই ক্যানসারে আক্রান্ত হন। মারা যান প্রায় সাড়ে পাঁচ হাজার।

তবে জরায়ুমুখের ক্যানসার পুরোপুরি প্রতিরোধযোগ্য। জরায়ুমুখ-ক্যানসারের টিকা নিলেই এর সংক্রমণ রোধ করা যায় বলে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত।

ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250