শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

বাংলা ব্লকেড: হেঁটে-অটোরিকশায় সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৪

#

কোটাবিরোধী বাংলা ব্লকেডের কারণে হেঁটে এবং সিএনজিচালিত অটোরিকশায় করে সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল-সন্ধ্যা এ অবরোধ কর্মসূচির কারণে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা।

এমন পরিস্থিতিতে তীব্র যানজটে পড়ে পায়ে হেঁটে ও সিএনজি চালিত অটোরিকশায় চেপে জাতীয় সংসদ ভবনে গেলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বুধবার (১০ই জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন চার্লস হোয়াইটলি। সেখানে তিনি লিখেছেন, ‘প্রতিবাদ কর্মসূচির কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছিলাম। পরে পায়ে হেঁটে ও সিএনজির (অটোরিকশা) মাধ্যমে এসে স্পিকারের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছি।’

ভিডিওতে দেখা গেছে, প্রথমে এক্সপ্রেসওয়ে দিয়ে পায়ে হেঁটে রওনা হন তিনি এবং তার সঙ্গে থাকা বার্নড। এসময় এক্সপ্রেসওয়ের রেলিং দিয়েও মজার ছলে হাঁটতে দেখা যায় বার্নডকে। পরে সিএনজি চালিত অটোরিকশায় চড়ে সংসদে যান তারা।

জানা গেছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সে কারণেই অবরোধের মধ্যেই জাতীয় সংসদের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

বৈঠকে দীর্ঘদিন ধরে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।

ওআ/


রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250