বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ *** শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

স্বাস্থ্য উপদেষ্টার সিঙ্গাপুরে চিকিৎসার বিষয়টি মানবিক জায়গা থেকে দেখা উচিত: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

#

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ‘ক্যানসারে আক্রান্ত’ উপদেষ্টা নূরজাহান বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি ‘মানবিক জায়গা’ থেকে দেখা উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সচিবালয়ে আজ মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (দ্বিতীয় পর্যায়) শীর্ষক’ প্রকল্পের আওতায় নবনির্মিত তিনটি নগর মাতৃসদন কেন্দ্র ও আটটি নগর স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চিকিৎসার জন্য গতকাল সোমবার রাতে সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা। আগামীকাল বুধবার তার দেশে ফেরার কথা রয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টার সিঙ্গাপুরে যাওয়া নিয়ে এক প্রশ্নে আজ স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘আমি যত দূর জানি, নূরজাহান আপা ক্যানসারে আক্রান্ত। সিঙ্গাপুরে উনার চিকিৎসা এখন হচ্ছে, এমন নয়। অনেক দিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসছেন।'

তিনি বলেন, 'আপনি যদি ক্যানসার আক্রান্ত হন, উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার জায়গাটা বা হাসপাতালটা পরিবর্তন করে আরেক জায়গায় করতে পারবেন না। এটা মানবিক বিষয়। এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত।’

দেশের চিকিৎসাব্যবস্থা উন্নয়নে অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250