বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

‘টপ বয়’ অভিনেতার বিরুদ্ধে এবার...

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাফটা পুরস্কারজয়ী অভিনেতা মাইকেল ওয়ার্ডের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। ব্রিটিশ টিভি সিরিজ ‘টপ বয়’, ‘স্মল এক্স’ ও ‘ব্লু স্টোরি’–তে অভিনয় করে আলোচনায় এই অভিনেতার বিরুদ্ধে ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ ধর্ষণের অভিযোগ এনেছে। খবর বিবিসির।  

২৭ বছর বয়সী এই অভিনেতা হার্টফোর্ডশায়ারের চেশান্ট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দুটি ধর্ষণ ও তিনটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা। এক বিবৃতিতে মাইকেল ওয়ার্ড বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছি। গোটা তদন্ত প্রক্রিয়ায় আমি পুলিশকে পূর্ণ সহযোগিতা করেছি এবং আমি বিশ্বাস করি, তদন্ত শেষ পর্যন্ত আমার নির্দোষ প্রমাণ করবে।’  

পুলিশ জানায়, ২০২৩ সালের জানুয়ারিতে এক নারীকে কেন্দ্র করে এসব অভিযোগের ঘটনা ঘটেছে। ২০১৯ সালে আলোচিত চলচ্চিত্র ‘ব্লু স্টোরি’-তে অভিনয় করে পরিচিতি পান মাইকেল। এর পরের বছর বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে উদীয়মান তারকার পুরস্কার জেতেন তিনি।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘টপ বয়’–এ ‘জেমি’ চরিত্রে অভিনয় করেন তিনি। ২০২১ সালে ‘স্মল এক্স’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য বাফটা টিভি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পান। ২০২২ সালে স্যাম মেন্ডেস পরিচালিত প্রশংসিত চলচ্চিত্র ‘এম্পায়ার অব লাইট’–এও দেখা যায় তাকে।

জে.এস/

মাইকেল ওয়ার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250