শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ব্রাজিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৭ পূর্বাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ব্রাজিল সরকার। এই বৃত্তির আওতায় ব্রাজিলের শতাধিক সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিনা মূল্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ মিলবে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর। মাধ্যমিক ও সমপর্যায়ের পরীক্ষায় নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। স্নাতক পর্যায়ে যাঁরা পড়তে চান, তাঁরা আগামী জুলাই মাস পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

আরো পড়ুন : এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

তবে ব্রাজিলে থাকা-খাওয়ার খরচ শিক্ষার্থীকেই বহন করতে হবে। এ জন্য শিক্ষা চলাকালে ব্রাজিলে জীবনধারণের ব্যয় বহন করা শিক্ষার্থীর পক্ষে সম্ভব হবে কি না, এ–সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা আছে, বর্তমান সময়ে ব্রাজিলে জীবনধারণের ব্যয় মাসে ন্যূনতম ৪০০ ডলার বা প্রায় ৪৭ হাজার টাকা।

আগ্রহীরা বিস্তারিত জানতে এই ই–মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন: dce@itamaraty.gov.br

অথবা দেখতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি।

www.shed.govt.bd

এস/ আই.কে.জে

ব্রাজিল শিক্ষার্থী বৃত্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250