সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

পেটে সন্তান নিয়ে শুটিংয়ে অভিনেত্রী, অতঃপর...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

পেটে ছয় মাসের সন্তান। এ সময় অন্তঃসত্ত্বা নারীরা বিশ্রাম যাপন করলেও পশ্চিমবঙ্গের ছোট পর্দার অভিনেত্রী মানসী সেনগুপ্ত করছিলেন চুটিয়ে শুটিং। চিকিৎসক বেড রেস্টে থাকতে বললেও শোনেননি তিনি। সেটাই হয়েছে কাল। শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর ঝুঁকি নিতে চাইছেন না অভিনেত্রী। সে কারণে বাড়িতেই এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। স্বভাবতই কোনো ধারাবাহিকে দেখা যাবে না তাকে। তবে মা হওয়ার এক মাসের মধ্যেই আবার কাজে ফিরবেন তিনি।

এদিকে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে আপাতত মানসীকে না দেখালেও অসুবিধা হবে না। কেননা তার চরিত্রটিকে কারাগারে পাঠানো হয়েছে। ফলে কয়েক মাস দেখা যাবে না নেতিবাচক এ চরিত্রকে।

‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের অন্যতম মুখ ছিলেন মানসী। কাজ করেছেন মুম্বাইতেও। হিন্দি ধারাবাহিক ‘বান্নি চাও হোম ডেলিভারি’-তে অভিনয় করেছিলেন। যা ছিল বাংলার খুকুমণি হোম ডেলিভারির রিমেক।

ওআ/কেবি

অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250