বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এমপি আব্দুল আজিজের ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, ষড়যন্ত্রের অভিযোগ *** ব্যাংক খাতে ঋণখেলাপির সংস্কৃতি থেকে লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছি: ওয়াহিদউদ্দিন মাহমুদ *** ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড *** বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান *** উখিয়ায় ২৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার ঘিরে রাখার পরামর্শ *** সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী *** মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে যেসব নির্দেশনা *** ১৫০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ *** নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেই, ইসরায়েলে সরকার গঠনের চাবি আরব দলগুলোর হাতে *** বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকী আজ

রোহিঙ্গাদের জন্য ২ হাজার ৩৭৮ কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নতুন করে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩৭৮ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকা) সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) নিউইয়ংর্কে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি ইভেন্টে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। দেশটির স্টেট ডিপার্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সহায়তার মধ্যে ৭০ মিলিয়ন ডলার দেবে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। বাকি ১২৯ মিলিয়ন ডলার দেবে ইউএসএআইডি। আর ইউএসএআইডির ১২৯ মিলিয়নের মধ্যে ৭৮ মিলিয়ন ডলার দেবে মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগ। এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা, পরিবহন এবং বিতরণে সাহায্য করবে।

আরো পড়ুন : যেকোনো প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : বাইডেন

যুক্তরাষ্ট্র আশা করছে, এই সহায়তা মিয়নমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচাতে সাহায্য করবে। এ ছাড়া দুর্যোগের প্রস্তুতির ক্ষেত্রেও রোহিঙ্গাদের সাহায্য করবে এই সহায়তা তহবিল। একই সঙ্গে রোহিঙ্গাদের শিক্ষা ও দক্ষতা বাড়ানোরও সুযোগ করে দেবে। যুক্তরাষ্ট্র মনে করে, এই সহায়তা তহবিল রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত দেশে ফেরার জন্যও অনুপ্রেরণা জোগাবে।

২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য আড়াই বিলিয়ন ডলার সহায়তা করেছে। এর মধ্যে ২ দশমিক ১ বিলিয়ন ডলারই পাঠিয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য। এর মধ্যে ১ দশমিক ৩ ডলার পাঠিয়েছে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ।

মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা বাংলাদেশে সংকট-পীড়িত জনগোষ্ঠীকে সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ।

এস/ আই.কে.জে/


যুক্তরাষ্ট্র রোহিঙ্গা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এমপি আব্দুল আজিজের ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, ষড়যন্ত্রের অভিযোগ

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

ব্যাংক খাতে ঋণখেলাপির সংস্কৃতি থেকে লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

উখিয়ায় ২৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার ঘিরে রাখার পরামর্শ

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250