মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

এক পুরুষে পাঁচ নারী অন্তঃসত্ত্বা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

এক পুরুষের মাধ্যমে গর্ভবতী পাঁচ নারী! প্রায় একই সময়ে সবার ডেলিভারি ডেট। এমনও হয়? হয় বলেই দাবি আমেরিকার ব্রুকলিনের এক গায়িকার। যার নাম লিজি আলিশেহ।

সোশ্যাল মিডিয়ায় ‘বেবি শাওয়ার’-এর ছবি শেয়ার করেই লিজি ঘোষণা করেছেন, তার ও চার তরুণীর হবু সন্তানের বাবা এক। যার নাম জেডি উইল। লিজির শেয়ার করা ছবিতে জেডি বেশ খোশমেজাজেই রয়েছেন। পেশায় র‌্যাপার এই যুবক সহাস্যে নিজের হবু সন্তানদের মায়ের সঙ্গে ফটোশুট করেছেন। ছবি শেয়ার করে লিজি লিখেছেন, “যখন তোমার সন্তানের বাবা চার আরোমহিলাকে গর্ভবতী করে দেয়। আমরা একসঙ্গেই বেবি শাওয়ারের আয়োজন করেছি।”

লিজির প্রোফাইল থেকে জানা যায়, বাকি তরুণীদের নাম বনি বি, কে মেরি, জেলিন ভিলা ও ইয়ানলা জি। এর মধ্যে মেরি ও লিজির ডেলিভারি ডেট সবচেয়ে কাছাকাছি। এতেই আপ্লুত লিজি। তরুণীর মতে, যা হয়েছে তা তো আর অস্বীকার করা যায় না। বরং মেনে নেওয়াই সবচেয়ে ভালো উপায়।

আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে সুন্দর শিশুর মাসে আয় লাখ লাখ টাকা

লিজি এবং বাকি গর্ভবতীরা এই ভেবেই সন্তুষ্ট যে তাদের সন্তান বড় একটা পরিবার পাবে। আবার একই সঙ্গে চার ভাইও পেয়ে যাবে। অবশ্য সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখেও লিজিদের পড়তে হয়েছে। তবে তারা এই নিয়ে এখন ভাবতে নারাজ। এখন শুধুই সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা।

সূত্র: এনডিটিভি

এইচআ/ আই. কে. জে/  

আমেরিকা অন্তঃসত্ত্বা বেবি শাওয়ার জেডি উইল।

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250