মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

তানজীব সারোয়ারের সঙ্গে পারশার ‘মন ময়না’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৮ পূর্বাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘ভুলে যাই আমি’ শিরোনামের গান গেয়ে আলোচনায় এসেছিলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। এবার তানজীব সারোয়ারের সঙ্গে পারশা গাইলেন নতুন গান। গানের শিরোনাম ‘মন ময়না’। ৩১শে জুলাই প্রকাশ পাবে গানটি।

মন ময়না গানটি লিখেছেন শিমুল এস বি, সুর ও সংগীত আয়োজন করেছেন নাভেদ পারভেজ। ভিডিও বানিয়েছেন সৌর দীপ্ত রায়। মডেল হয়েছেন বিনয় ভট্টাচার্য ও শ্রুতি বর্ধন। ৩১শে জুলাই নাভেদ পারভেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মন ময়না গানটি।

নতুন এই গান নিয়ে সংগীত পরিচালক নাভেদ পারভেজ বলেন, কথা, সুর ও গায়কি মিলিয়ে দারুণ একটি গান হয়েছে। একটি সুন্দর গল্প দিয়ে সাজানো হয়েছে গানের ভিডিওটি।

গান গাইতে পারশা এখন আছেন জাপানে। গানের পাশাপাশি অভিনয়েও নিজের নাম জড়িয়েছেন পারশা। গত বছর প্রবীর রায় চৌধুরীর নাটক ‘লাভ লাইন’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তার। গত ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় পারশার প্রথম ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতম পরিচালিত এই ওয়েব ফিল্মে ঊষা চরিত্রে প্রশংসিত হয় তার অভিনয়।

জে.এস/

সংগীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250