সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

পাড়া-মহল্লা পর্যন্ত টিসিবির দোকান প্রতিষ্ঠা করা হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ট্যারিফ কমিশন থেকে এনবিআরের কাছে আসন্ন বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক-কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।  

মঙ্গলবার (৭ই মে) দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে মে মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকালে রাজধানীর বারিধারা পার্ক থেকে দেশব্যাপী পণ্য বিক্রয়ের এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নিত্যপণ্যের ডিউটি কমানোর একটি প্রস্তাব দিয়েছি, যেন ডিউটি একটি যৌক্তিক পর্যায়ে থাকে। সাধারণ মানুষের যেন কষ্ট না হয়। রোববারও (৬ই মে) আমরা এই বিষয়ে এনবিআরের সঙ্গে বসেছি, বুধবারও (৮ই মে) বসবো। প্রধানমন্ত্রীও বিষয়টি অবগত। অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক কিন্তু এখন নেই। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক যেন আমাদের ওপর বোঝা না হয়, সে চেষ্টা বাজেটের আগে আমাদের থাকবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এটি প্রমাণিত যে বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করা গেলে সিন্ডিকেট করা সম্ভব হবে না। টিসিবির মাধ্যমে আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি বাফার স্টক করার জন্য কাজ করছি, যেখানে এক-দেড় মাসের পণ্য স্টক রাখা সম্ভব হবে। আবার অনেক আগের মতো পণ্যগুলো রেশন সিস্টেমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দেওয়ার চিন্তাভাবনাও আমরা করছি।

তিনি বলেন, আগামীতে টিসিবির বিক্রি কার্যক্রমে আরও নতুন নতুন পণ্য যুক্ত করা হবে। ডিলারের সংখ্যা বাড়িয়ে পাড়া-মহল্লা পর্যন্ত টিসিবির দোকান প্রতিষ্ঠা করা হবে।

আরো পড়ুন: হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

টিসিবি কার্ডধারীরা এই কার্যক্রমের আওতায় সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি চাল, দুই কেজি করে মসুর ডাল কিনতে পারছেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। প্রতি কেজি চাল ৩০ টাকা এবং মসুর ডাল ৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

উল্লেখ্য, টিসিবি নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে এই পণ্য বিক্রি করে। সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করছেন। এই সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন কার্ডধারীরা।

এইচআ/ আই.কে.জে/ 

শুল্ক নিত্যপ্রয়োজনীয় পণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250