সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

এমএলএস যেন ‘প্যারোডি অব ফুটবল’, বিশ্বকাপের আগে মেসিকে ছুটির পরামর্শ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

লিওনেল মেসি বিশ্বকাপ খেলবেন কি না এখনো শতভাগ নিশ্চিত নয়। তবে জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তিনি মাঠে থাকার সম্ভাবনাই বেশি। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযানে মেসির থাকা উচিত মনে করেন আর্জেন্টিনা জাতীয় দলের কিংবদন্তি ফিটনেস কোচ ফার্নান্দো সিগনোরিনিও।

তবে আর্জেন্টিনা দলের স্বার্থে বিশ্বকাপের আগে মেসির এমএলএস থেকে বড় ছুটি নেওয়া উচিত বলে মনে করেন সিগনোরিনি। তার মতে, ইন্টার মায়ামিতে মেসি যা খেলছেন, তা সত্যিকারের ফুটবল নয়, ফুটবলের প্রহসন (প্যারোডি অব ফুটবল)।

কিংবদন্তি আর্জেন্টাইন ডিয়েগো ম্যারাডোনার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সিগনোরিনির। দুজন একসঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফেও ছিলেন। সম্প্রতি সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে সিগনোরিনি মেসিকে পরামর্শ দিতে গিয়ে ম্যারাডোনার প্রসঙ্গ টানেন।

তার মতে, মেসিকে এখন একটা বিষয়ের ওপরই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে ২০২৬ বিশ্বকাপ। আর বিশ্বকাপ জিততে হলে টুর্নামেন্টের আগের কয়েক মাসে মেসিকে প্রস্তুতির ধরন বদলাতে হবে। এ বিষয়ে সিগনোরিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ডিয়েগো থাকলে মেসিকে বলতেন ‘‘বিশ্বকাপকে তোমার অগ্রাধিকার বানাও’’।’

মেসি বলেছেন তার বিশ্বকাপ খেলা নির্ভর করছে তিনি শারীরিক ও মানসিকভাবে কেমন অনুভব করছেন তার ওপর। সিগনোরিনি মনে করেন বিশ্বকাপের সময় মেসির ভালো বোধ করার প্রধান উপায় হচ্ছে ‘আগাম বিচ্ছিন্নতা’।

এ বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপের তিন মাস আগে তার ছুটিতে যাওয়া উচিত, সবকিছু থেকে দূরে থাকা উচিত। শরীর ও মনকে ক্লান্তি থেকে ঝেড়ে ফেলতে হবে। এরপর খেলা থেকে অনুপস্থিত থাকার কারণে ভেতরে যে ক্ষুধা তৈরি হবে, সেটা নিয়েই মাঠে ফেরা উচিত।’ কিংবদন্তি এই ফিটনেস কোচের মতে, মেসির গতি কমাতে হবে, শ্বাস নিতে হবে, পুনরায় দৌড় শুরু করতে হবে।

জে.এস/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250