শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫২ পূর্বাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

#

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

সারাদেশে একের পর এক ধর্ষণকাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব মন্ত্রণালয় যৌথভাবে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিষয়গুলোর সঠিক বিশ্লেষণ, প্রতিকার ও বিচার ত্বরান্বিত করতে সব মন্ত্রণালয়কে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর নরসিংদী, গাজীপুর, চট্টগ্রামের সীতাকুণ্ডসহ বিভিন্ন স্থানে ধর্ষণ, হত্যাকাণ্ড ও নারীর প্রতি সহিংসতার বেশ কয়েকটি ঘটনা ব্যাপক আলোচিত হয়েছে। এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের অধিকাংশই আইনের আওতায় এসেছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে তিনটি নির্ধারিত অ্যাজেন্ডার বাইরে সাম্প্রতিক ঝড়-বৃষ্টি, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ধর্ষণ মামলাগুলোর জন্য সব মন্ত্রণালয় মিলে বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য জেলা প্রশাসকদের নিজস্ব তহবিল থেকে ব্যয় করার নির্দেশনা আসে মন্ত্রিসভার বৈঠক থেকে।

সচিব বলেন, ‘উত্তরাঞ্চলে শিলাবৃষ্টি হয়েছে। কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে বলা হয়েছে। তারা ছুটির ভেতরে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করবে। জেলা প্রশাসকদের নিজ নিজ তহবিল থেকে খরচ করতে বলা হয়েছে।’

বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট অধ্যাদেশ এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন করা হয়।

ধর্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250