বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ পূর্বাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আফগানিস্তান সরকারের সঙ্গে উত্তেজনা থামছেই না পাকিস্তানের। বেশ কয়েকবার শান্তি চুক্তির আলোচনা করেও সমাধান হয়নি। তবে চলমান উত্তেজনার মাঝেই প্রতিবেশি দেশটির তালেবান সরকারকে দুটি পথ দেখিয়ে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। খবর দ্য ডনের।

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা রাষ্ট্রের দৃঢ়তা—কোনো কিছুই হুমকির মুখে পড়তে দেওয়া হবে না।

সোমবার (৮ই ডিসেম্বর) রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে আসিম মুনির এ কথা বলেন। পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় আসিম মুনির তালেবান সরকারের সামনে দুটি পথ খোলা রয়েছে বলে জানান। তিনি বলেন, ‘আফগান তালেবানের সামনে দুটি পথ—ফিতনা আল-খাওয়ারিজ (টিটিপি) না পাকিস্তান। তাদের একটি বেছে নিতেই হবে।’

অনুষ্ঠানে পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল ভারতকে সতর্ক করে বলেন,  ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চেষ্টা হলে ভারত কোনো বিভ্রান্তিতে থাকবে না—যে কোনো আগ্রাসনের জবাব পাকিস্তান আরও দ্রুত ও আরও তীব্রভাবে দেবে।‘

পাকিস্তানি সেনাপ্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250