বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা

নেপালের হাইড্রোইলেকট্রিক পাওয়ারে বাংলাদেশ লাভবান হতে পারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকায় -নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে নেপালের হাইড্রোইলেকট্রিক পাওয়ারের বিশাল সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। 

সোমবার (২৮শে অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্বে দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নেপালের সঙ্গে বাংলাদেশের বহুদিনের সম্পর্ক। নানা ধরনের সহযোগিতা ছিল। কিন্তু যে সম্ভাবনা ছিল তা পরিপূর্ণভাবে কাজে লাগানো সম্ভব হয়নি।

সার্ককে সঠিক জায়গায় নিয়ে যাওয়া যায়নি উল্লেখ করে খসরু বলেন, সার্ককে শক্তিশালী করে সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর বিষয়ে একমত হয়েছি। অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, নেপালের হাইড্রোইলেকট্রিক পাওয়ারের বিশাল সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশ লাভবান হতে পারে। গত ১৫ বছরের বিদ্যুৎ সেক্টরের কলঙ্কিত অধ্যায়কে দূর করে আঞ্চলিক পুল ব্যবহার করে বা সরাসরি এনে কাজে লাগাতে পারি। 

আরও পড়ুন: আয়কর নিয়ে প্রধান উপদেষ্টা দেশবাসীকে যে বার্তা দিলেন

বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষাব্যবস্থা উন্নয়নে একত্রে কাজ করার জন্য ঐকমত্য হয়েছে বলে জানান খসরু।

গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সমুন্নত রাখার লক্ষ্যে একত্রে কাজ করতে নেপালের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে তারাও আগ্রহী। আইনের শাসন, জীবনের নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা বজায় রেখে সম্পর্ক এগোবে।

এসি/কেবি

হাইড্রোইলেকট্রিক পাওয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250