বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী

জায়েদ খানের সঙ্গে যা শেয়ার করতে চান মডেল টয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছোটপর্দার অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। অভিনয়ের চেয়ে মডেলিং করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে ‘লোকাল বাস’ গানের ভিডিওতে পারফর্ম করে বিশেষভাবে দর্শকদের নজর কাড়েন। এবার দেশের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার আগ্রহ প্রকাশ করলেন টয়া।

জায়েদ খানের সঙ্গে সিনেমায় অভিনয় করবেন কী না? এমন প্রশ্নের জবাবে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে টয়া বলেন, ‘সবাই ওনার ফানি পার্টটাই দেখছে। কিন্তু এই ফানি মানুষটাকে দিয়েই এমন কিছু বের করানো সম্ভব, যা এখনো কেউ আবিষ্কার করতে পারেননি। ওনাকে দিয়ে ভালো কিছু করানো যাবে, যদি কোনো ভালো ডিরেক্টর, কোনো ভালো গল্পে ওনার মতো করে কোনো চরিত্র বের করেন।’

জায়েদ খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করে টয়া বলেন, ‘ওনার অভিজ্ঞতা আছে, অনেক সিনেমায় কাজ করেছেন। কাজেই ওনার সাথে মিল করে এমন একটি গল্প হলে বা গল্প ভালো হলে, ভালো কোনো চরিত্র পেলে তার সাথে কেন কাজ করব না?’

অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন টয়া। খুব দ্রুতই কাজে নিয়মিত হবেন বলেও জানান এই অভিনেত্রী।

ওআ/

জায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250