রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

জুনে বাংলাদেশ থেকে পোশাক আমদানি ৪৪ শতাংশ বাড়িয়েছে আমেরিকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৫

#

আমেরিকার আরোপিত শুল্কের ধাক্কায় টালমাটাল বিশ্ববাণিজ্য, বিশেষ করে এশিয়ার দেশগুলো। এশিয়ার অধিকাংশ দেশ থেকে আমেরিকায় পোশাক রপ্তানি হয়ে থাকে। আর শুল্কের কারণে এ খাতে শঙ্কার জন্ম হয়েছে। গত ২০শে এপ্রিল লিবারেশন ডে ঘোষণা করে যে শুল্ক আরোপ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার প্রভাবের পরও বাংলাদেশ থেকে দেশটিতে পোশাক আমদানি বেড়েছে। ফাইবার টু ফ্যাশনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত জুন মাসের হিসাবে দেখা যায়, বাংলাদেশ থেকে আমেরিকায় টেক্সটাইল ও অ্যাপারেল (টিএন্ডএ) রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময় বাংলাদেশের রপ্তানি দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৬ শতাংশে। একইসময়ে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ২৬ দশমিক ২ শতাংশ।

অন্যদিকে, ২০২৫ সালের শুরুর দিকে শক্তিশালী অবস্থানে থাকলেও জুন মাসে এসে আমেরিকায় ভারতের রপ্তানি প্রবৃদ্ধি অনেকটাই মন্থর হয়ে গেছে। প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ও বাংলাদেশের তুলনায় অনেক পিছিয়ে গেছে দেশটি। গত বছরের জুনের তুলনায় এই বছরের জুনে ভারতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে মাত্র ৩ দশমিক ৩ শতাংশ। যা বছরের প্রথম প্রান্তিকের চেয়ে অনেক কম।

চীনও এই খাতে পতনের পথে হাঁটছে। জুনের হিসাবে দেখা যায়, আমেরিকায় চীনের রপ্তানি ৪১ শতাংশ কমেছে। টানা তিন মাস ধরে এ অবস্থা চলছে বলে জানিয়েছে কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি (সিআইটিআই)। সংস্থাটি আমেরিকার অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)-এর তথ্য উদ্ধৃত করে এ তথ্য জানায়। সংস্থাটি আরও জানায়, এ পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে চীনের টেক্সটাইল ও পোশাক বাণিজ্যে প্রতিবন্ধকতা বাড়ছে।

জে.এস/

পোশাক রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250