রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে *** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ৩০ হাজার টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

খুলনায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ই জুন) দুপুরে নগরীর খালিশপুরে শিল্পাঞ্চল পুলিশের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল।

খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার কানাই লাল সরকার এই তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ভেজাল খাদ্য তৈরির বিরুদ্ধে শিল্পাঞ্চল পুলিশ কাজ করে চলেছে। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর খালিশপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

আরো পড়ুন: ‘গরিবরা এখন তিনবেলা ভাত খায়, ধনীরা আটা খায়’

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী (সেমাই) তৈরি করে বাজারজাত করায় নগরীর খালিশপুরে অবস্থিত হাশেম ফুড প্রোডাক্টসের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং ভূঁইয়া ফুডস প্রোডাক্টসের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা জোনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এইচআ/ 

জরিমানা সেমাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250