শুক্রবার, ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির *** মোমবাতিতে আলোকিত গারো পাহাড়, শেষ হলো ফাতেমা রানীর তীর্থ উৎসব *** স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি *** পঞ্চম হলুদ কার্ড, তবুও নিষেধাজ্ঞা নেই: ‘গুড বিহেভিয়ার রুল’ রক্ষা করল মেসিকে *** হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি *** রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু *** ‘পরবর্তী নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা মেনে নিতেও বিএনপিকে প্রস্তুত থাকতে হবে’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগে কী তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানালেন মাহফুজ আনাম *** ‘ইউনিফর্মধারীদের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন’—দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ হতে পারছে না পিবিআই *** দীপের দাবি—পুলিশের পোশাক পরা কেউ তাহসিফদের ধাওয়া করেছিল

সাবেক রেলমন্ত্রীকে রিমান্ডে পাঠানোর পর আদেশ স্থগিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের রিমান্ড স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে যাত্রাবাড়ীর থানার আরেক হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এই আদেশ দেন।

আজ (মঙ্গলবার) শিক্ষার্থী ইমরান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক শাহ আলম মিয়া তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। নূরুল ইসলামের পক্ষে ফজলুল হক বাবু রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

আদালতকে তিনি জানান, নূরুল ইসলাম ৬ নম্বর আসামি। ইতোমধ্যে অন্য তিন জন আগাম জামিন পেয়েছেন। তার বিষয়ে শুনানির আবেদন করা হয়েছে। শুনানির জন্য আজ তারিখ ধার্য আছে। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এরপর বিকালে নূরুল ইসলাম সুজনের আরেক আইনজীবী মনিরুজ্জামান রানা রিমান্ড স্থগিত চেয়ে শুনানি করেন। শুনানিতে আদালতকে তিনি বলেন, সকালে যাত্রাবাড়ী থানায় শিক্ষার্থী ইমরান হাসান হত্যার মামলায় সাবেক রেলমন্ত্রীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। আমরা সকালে রিমান্ড শুনানিতে বলেছিলাম, এই মামলায় হাইকোর্টে গত ১৫ই সেপ্টেম্বর তার আগাম জামিনের আবেদন করা হয়েছে। শুনানির জন্য আজ তারিখ ধার্য আছে।

তখন বিচারক বলেন, আপনারা সকালে এ বিষয়ে কোনও কাগজপত্র দাখিল করেননি। উত্তরে এ আইনজীবী বলেন, মৌলিকভাবে বলা হয়েছে। আজ আগাম জামিন বিষয়ে শুনানি শেষে আগামীকাল আদেশের জন্য তারিখ ধার্য রাখা হয়েছে। আমরা রিমান্ড স্থগিতের আবেদন জানাচ্ছি।

এরপর রাষ্ট্রপক্ষ থেকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি হত্যা মামলায় নূরুল ইসলামকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার।

উভয়পক্ষের শুনানি শেষে ইমরান হাসান হত্যা মামলায় ইসলাম সুজনকে দেওয়া তিন দিনের রিমান্ডের আদেশ স্থগিত করেন আদালত। একইসঙ্গে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আগামী ২২শে সেপ্টেম্বর রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

গত সোমবার (১৬ই সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ই আগস্ট সকালে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ১লা সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। 

ওআ/কেবি

রিমান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির

🕒 প্রকাশ: ১০:২৫ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

মোমবাতিতে আলোকিত গারো পাহাড়, শেষ হলো ফাতেমা রানীর তীর্থ উৎসব

🕒 প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি

🕒 প্রকাশ: ০৯:০০ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

পঞ্চম হলুদ কার্ড, তবুও নিষেধাজ্ঞা নেই: ‘গুড বিহেভিয়ার রুল’ রক্ষা করল মেসিকে

🕒 প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250