বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

চোখের চিকিৎসার জন্য আজ রোববার সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব আল হাসান। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে দুপু্র ১২ টার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রংপুর রাইডার্সের হয়ে গতকাল শনিবার বিপিএলে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলেছেন সাকিব। তামিমের দল ফরচুন বরিশালের কাছে হেরেই দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। বেশি কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব। আসর শুরুর আগেই চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার গুঞ্জন উঠলেও এক ম্যাচ খেলেই সিঙ্গাপুর যাচ্ছেন এই অলরাউন্ডার।

আরো পড়ুন: সাকিবের রংপুরকে হারিয়ে শুভসূচনা তামিমের বরিশালের

ফ্র্যাঞ্চাইজিটি আশা করছে, যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে যেন দেশে ফিরে আসেন সাকিব এবং পরের ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামি মঙ্গলবার মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিবের রংপুর।

শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় তিনি চোখে ওই জায়গা থেকে শেষ কিছুদিন ধরে ভুগছেন। চিকিৎসকদের সঙ্গে কথা হচ্ছে। তারা ভালো বলতে পারবে সবশেষ কোন পরিস্থিতিতে আছে।’

এসি/


সাকিব সিঙ্গাপুর সাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250