বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো

শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কোনো কথা বলেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কখনো একটি কথা বলেননি।

আজ শনিবার (২রা আগস্ট) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও শহীদ পরিবারবর্গকে সম্মাননা’ অনুষ্ঠানে মেজর (অব.) হাফিজ উদ্দিন এসব কথা বলেন। আইইবি এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এখন যারা উপদেষ্টা রয়েছেন, তাদের কেউ গত ১৭ বছর শেখ হাসিনার অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলেননি। একমাত্র (আইন উপদেষ্টা) আসিফ নজরুল মাঝে মাঝে দু-চারটি কথা বলেছেন। এমনকি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস—দেশ বরেণ্য ব্যক্তি, আমরা সবাই তাকে শ্রদ্ধা করি, তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথা কখনো বলেন নাই।’

জুলাই-আগস্টের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়ার প্রধান কারণ অভ্যুত্থানের পর যে সরকার রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা শহীদদের চেতনাকে ধারণ করে না বলেও মন্তব্য করেন হাফিজ উদ্দিন। তিনি বলেন, ‘দুর্ভাগ্য আমাদের, এই দেশ বীরদের ধারণ করতে পারে না।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘সব সময়ই বিপ্লবে যারা জীবন দেন, বিজয়ের পরে তাদের মূল্যায়ন করা হয় না। বারবার জীবন দেয় সাধারণ মানুষ, আর এর ফলাফল ভোগ করে একশ্রেণির কুটিল রাজনীতিবিদেরা। কোত্থেকে তারা উড়ে এসে সব কৃতিত্ব দাবি করে, জনগণকে নসিহত করা শুরু করে। তারা বারবার জাতিকে ভুল পথে নিয়ে যেতে চায়।’

জে.এস/

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250