শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কি সফরে এসেছিলেন পরাগ জৈন? *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

চোট কাটিয়ে অ্যাডিলেডে ফিরছেন কামিন্স

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চোটের কারণে অ্যাশেজের প্রথম দুই টেস্ট পার্থ ও ব্রিসবেনে খেলতে পারেননি প্যাট কামিন্স। নিয়মিত অধিনায়ককে ছাড়াই অবশ্য দাপট দেখিয়ে দুই টেস্টেই জেতে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে তৃতীয় টেস্ট বড় সুখবর পেল দলটি। শতভাগ ফিট হয়ে ফিরেছেন কামিন্স।

অ্যাডিলেড টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে একমাত্র পরিবর্তন হচ্ছে অধিনায়ক কামিন্সের ফিরে আসা। কামিন্স ফিরলেও আগের স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।

গত জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফরে পিঠের নিচের দিকের চোটে পড়েন ৩২ বছর বয়েসী পেস অলরাউন্ডার কামিন্স। এর জেরে অ্যাশেজের প্রথম দুই টেস্টে তাকে পায়নি অস্ট্রেলিয়া। কোচ অ্যান্ড্র্যু ম্যাকডোনাল্ড বলেন, 'আমাদের মনে হচ্ছে সে সেরা প্রস্তুতি নিয়েই দলে ফেরত এসেছে।'

চোটে থাকা ও ছন্দ হারানো ওপেনার উসমান খাওয়াজাও জায়গা ধরে রেখেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ১৭ই ডিসেম্বর অ্যাডিলেডে তৃতীয় টেস্টে নামবে স্বাগতিক দল।

ব্রিসবেনে গোলাপি বলের টেস্টে সব পেসার নিয়ে নামলেও অ্যাডিলেডে একাদশে ফিরবেন অফ স্পিনার ন্যাথান লায়ন। অ্যাডিলেডের পর মেলবোর্নে বক্সিং ডে ও সিডনিতে হবে নিউইয়ার টেস্ট।

জে.এস/

প্যাট কামিন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250