বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ: রাষ্ট্রপতি *** নেপাল-তিব্বতে আকস্মিক ভয়াবহ বন্যায় নিহত ২৭০ ছাড়াল *** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

বন্যার্তদের গণত্রাণ তহবিলে ফায়ার সার্ভিস দিলো ১০ লাখ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ তহবিলে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রোববার (২৫শে আগস্ট) সকাল ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের কাছে চেকটি হস্তান্তর করেন।

ফায়ার সার্ভিস জানায়, চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদত বরণকারী সবার স্মরণে ও আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সমন্বয়ক সারজিস আলমের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধসহ সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে আত্মাহুতি দেওয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি ছাত্র-জনতার আন্দোলনে আহত ও চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সমন্বয়ক সারজিস আলম তার বক্তব্যে বলেন, দুর্যোগ-দুর্ঘটনার সময় মানুষের চরম সংকটে ও দেশের ক্রান্তিলগ্নে ফায়ারফাইটাররা নিজের পরিবার ও ব্যক্তিস্বার্থ ভুলে মানুষের পাশে ছুটে যান তাদের উদ্ধার করতে। আমরা বিগত সময়ে এই বাহিনীর বড় ধরনের কোনো দুর্নামের কথা শুনিনি। এজন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এর ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।

ফেনী ও নোয়াখালীতে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ত্রাণসামগ্রী প্রেরণে ৩টি গাড়ি দিয়ে সহযোগিতা করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সারজিস আলম।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারসহ সহ-সমন্বয়ক জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ওআ/ আই.কে.জে/

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250