বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

দাঁতের মাড়ি ফোলে কেন, সারাতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৪শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই দাঁতের মাড়ি ফোলার সমস্যায় ভোগেন। যা খুবই কষ্টদায়ক ও যন্ত্রণার। মুখের অভ্যন্তরে বিভিন্ন ধরনের খাদ্যকণার কারণে নানা রকমের সমস্যা হতে পারে। এর মধ্যে অন্যতম মাড়ি ফুলে যাওয়া। দাঁতের মাড়ি ফোলে কেন, সারাতে কী করবেন চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক-

দাঁতের মাড়ি ফোলার অন্যতম কারণ হলো মুখের অভ্যন্তরীণ স্বাস্থ্যের অবস্থা ভালো না হওয়া। তবে নিয়মিত দাঁত ব্রাশ, ফ্লসিং কিংবা দীর্ঘদিন স্কেলিং না করালে দাঁতের ফাঁকে আটকে থাকা প্লাক/ক্যালকুলাস/পাথর ও খাবারের সঙ্গে ব্যাকটেরিয়া বিক্রিয়া করে দুর্গন্ধ সৃষ্টি করে ও মাড়ির সমস্যা দেখা দেয়।

এছাড়া ডায়াবেটিস, গর্ভকালীন মাড়ির সমস্যা, লিউকেমিয়া, ভিটামিন সি এর অভাবসহ বিভিন্ন হরমোনাল অসুখে মাড়ি ফুলে যেতে পারে ও মাড়ি থেকে রক্ত পড়তে পারে।

আরো পড়ুন : বেড়াতে গিয়ে ফুড পয়জনিং এড়াতে করণীয়

এর প্রতিকার হিসেবে কী করবেন?

>> প্রতিদিন সঠিক নিয়মে খাবার পর দুইবার ব্রাশ করতে হবে।

>> দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে ডেন্টাল ফ্লস ব্যবহার করে খাবার পরিষ্কার করতে হবে। মনে রাখতে হবে কোনো ধরনের শলা, টুথপিক বা সাধারণ সুতা ব্যবহার করা যাবে না।

>> মাউথ ওয়াশ ব্যবহার বা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করতে হবে। তবে মাত্রাতিরিক্ত নয়।

>> আপনার সুবিধামতো দ্রুত ডেন্টিষ্টের পরামর্শ নিয়ে স্কেলিং ও কিউরেটেজ করিয়ে নিতে হবে। এছাড়া যেসব মেডিসিনের সাইড ইফেক্টে মাড়ি ফুলছে সেগুলো ডাক্তারের কাছে গিয়ে পরিবর্তন করাতে হবে।

তবে সব সময়ই প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। তাই সচেতন হয়ে নিয়মিত দাঁত ও মুখের যত্ন নিলে এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।

নিজের দাঁতের যত্ন নিতে ৬ মাস পরপর নিয়মিত চেকাপ করিয়ে নিন। এতে যেমন ভালো থাকবে আপনার দাঁত তেমনই ভালো থাকবেন আপনিও।

এস/ আই.কে.জে

স্বাস্থ্য পরামর্শ দাঁতের মাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250