সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বোচ্চ নেতার নীতিতেই কঠোর জবাব দেবে ইরান—অজ্ঞাত স্থান থেকে প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৬

#

ফাইল ছবি

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরান তার সর্বোচ্চ নেতার নীতির পথ অনুসরণ করেই এগিয়ে যাবে এবং দেশের সশস্ত্র বাহিনী শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে। বাংলাদেশ সময় গতকাল রোববার (১লা মার্চ) সন্ধ্যার পর এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অজ্ঞাত স্থান থেকে দেওয়া এক ভাষণে তিনি জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে কঠোর আঘাত হানতে থাকবে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ভাষণে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান উল্লেখ করেন, ইরান তার কৌশলগত অবস্থান থেকে সরে আসবে না এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা হবে। তার ভাষ্য অনুযায়ী, সামরিক প্রতিক্রিয়া শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নয়, বরং এটি দীর্ঘমেয়াদি নিরাপত্তা নীতির অংশ।

প্রেসিডেন্ট বলেন, বিপ্লবের নেতার শাহাদাত বহু বছরের আত্মত্যাগের পরিণতি এবং সেই আত্মত্যাগ ইরানের সংগ্রাম ও আদর্শকে আরও দৃঢ় করেছে। তিনি দাবি করেন, এই ত্যাগ দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছে এবং শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধকে শক্তিশালী করেছে।

ভাষণের শেষে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরান তার প্রতিরক্ষা ও কৌশলগত স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং যেকোনো আগ্রাসনের জবাব কঠোর ও সুনির্ধারিতভাবে দেওয়া হবে।

জে.এস/

মাসউদ পেজেশকিয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250