রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

গাঁজা চাষ ও ওষুধ হিসেবে ব্যবহারের বৈধতা দিল নেপালের গণ্ডকী প্রদেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৭ পূর্বাহ্ন, ৬ই আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা সত্ত্বেও চিকিৎসার উদ্দেশে (ওষুধ হিসেবে) গাঁজা চাষ ও ব্যবহারের বৈধতা দিয়েছে নেপালের গণ্ডকী প্রদেশ সরকার। গত সোমবার (৩ জুলাই) প্রদেশটির প্রধান (গভর্নর) বিতর্কিত আইনটি অনুমোদন দেওয়ার পর এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, গণ্ডকী প্রদেশের আইনসভার ক্ষমতাসীন জোট ও বিরোধী দলের সদস্যরা সর্বসম্মতিক্রমে আইনটি পাস করেন।

নেপালের মোট সাতটি প্রদেশের মধ্যে গণ্ডকী অন্যতম। পর্যটননগরী পোখরা এবং বিখ্যাত সব পর্বত ও হাইকিং ট্রেইলের জন্য পরিচিত এই অঞ্চলে প্রাদেশিক আইন পাস হওয়ায় পুরো দেশে এক নতুন নজির তৈরি হলো। কারণ, নেপালের কেন্দ্রীয় আইনে সারাদেশে গাঁজা চাষ, বহনে ও ব্যবহারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।

নেপালের বিদ্যমান জাতীয় আইন অনুযায়ী, ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশে কারও কাছে গাঁজা পাওয়া গেলে এক মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। আর এটি বিক্রি বা বিতরণের সঙ্গে জড়িত থাকার অপরাধে পরিমাণের ওপর ভিত্তি করে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান চালু রয়েছে।

গাঁজা মূলত নেপালের একটি স্থানীয় ও প্রাকৃতিক উদ্ভিদ। সেখানে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবে দীর্ঘদিন ধরে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। দেশটির অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে গাঁজা চাষ ও ব্যবহারের ওপর আরোপিত আইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলন করে আসছিলেন।

একসময় নেপালের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে ছিল গাঁজা। তবে ১৯৭০-এর দশকের শেষের দিকে অন্যান্য দেশের নীতি অনুসরণ করে নেপাল সরকার গাঁজা অবৈধ ঘোষণা করে।

নেপাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250