বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের লিবিয়ায় স্থানান্তরের খবর অস্বীকার আমেরিকান দূতাবাসের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ১৮ই মে ২০২৫

#

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের লিবিয়ায় স্থানান্তর করার যে দাবি উঠছে, তা সত্য নয় বলে জানিয়েছে লিবিয়াস্থ আমেরিকার দূতাবাস। আজ রোববার (১৮ই মে) লিবিয়ায় আমেরিকার দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকার সরকার এমন কোনো পরিকল্পনার সঙ্গে জড়িত নয়। খবর রয়টার্সের।

গত বৃহস্পতিবার এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, আমেরিকার ট্রাম্প প্রশাসন গাজা থেকে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় পাঠানোর একটি পরিকল্পনার ওপর কাজ করছে।

এর প্রেক্ষিতে আমেরিকার দূতাবাস এক্সে এক পোস্টে জানায়, ‘গাজার অধিবাসীদের লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনার অভিযোগ ভিত্তিহীন ও অসত্য।' অন্যদিকে এ বিষয়ে লিবিয়ার জাতীয় ঐক্যের সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও গাজা উপত্যকা দখল করে ফিলিস্তিনি জনগণকে অন্যত্র পুনর্বাসনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি মিশর ও জর্ডানকে ফিলিস্তিনিদের গ্রহণের আহ্বান জানালেও উভয় দেশই সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। তখন বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল।

এইচ.এস/

ফিলিস্তিনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250