বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যতদ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল *** বিশ্বজুড়ে বড় বিভ্রাটের পর স্বাভাবিক ইউটিউব, যে কারণ জানা গেল *** ‘শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ শুরু করেছি’ *** বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** ‘গ্রামীণ ব্যাংককে গালি দেওয়ায় আনিস আলমগীর গ্রেপ্তার হন’ *** ইংরেজি দৈনিকে সম্পাদক হিসেবে যোগ দিলেন সদ্য সাবেক প্রেস সচিব *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজ শরিফের *** বিকেলে তারেক রহমানের মন্ত্রিসভার প্রথম বৈঠক, প্রস্তুত হচ্ছে সচিবালয় *** জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সৌদি আরবে পবিত্র রমজান শুরু বুধবার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১১ পূর্বাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবে গতকাল মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার দেশটিতে রোজা শুরু হয়েছে। সৌদি আরবের ‘সুপ্রিম কোর্ট’ গতকাল এ ঘোষণা দিয়েছে। একই দিনে রোজা শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও। তথ্যসূত্র: গালফ নিউজ।

এদিকে মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানের পাশাপাশি তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানে আগামীকাল বৃহস্পতিবার রোজা শুরু হবে। বৃহস্পতিবার রোজা শুরুর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান, সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।

জে.এস/

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250