রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

সেই ৫০ লাখ টাকার কী হবে, তাসনিম জারাকে প্রশ্ন গোলাম মাওলা রনির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নির্বাচনী ব্যয় মেটানোর জন্য সাহায্য চেয়ে বিকাশে প্রায় ৫০ লাখ টাকা তুলেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারা। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার পর তার সেই সাহায্যের টাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। 

আজ রোববার (২৮শে ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে রনি লেখেন, ‘এনসিপি থেকে তাসনিম জারা পদত্যাগ করতেই পারেন। কিন্তু এনসিপির নেত্রী হিসেবে নির্বাচন করার জন্য তিনি যে প্রায় ৫০ লাখ টাকা আমজনতার কাছ থেকে সংগ্রহ করেছেন সেটার কী হবে!’

তিনি আরো লেখেন, ‘প্রথমত টাকাগুলো জনগণকে ফেরত দিতে হবে! অথবা এনসিপির ফান্ডে টাকাগুলো জমা করে জনগণকে জানাতে হবে! অন্যথায় এই চাঁদার টাকা নিয়ে জারাকে যে কি বিপদে পড়তে হবে, তা হয়তো তিনি কল্পনাও করতে পারছেন না!'

প্রসঙ্গত, গত ২২শে ডিসেম্বর নির্বাচনী তহবিলের জন্য অর্থ অনুদানের আহ্বান জানান তাসনিম জারা। জারার ঘোষণার মাত্র ২৯ ঘণ্টায় মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে ৪৭ লাখ টাকা তার অ্যাকাউন্টে জমা হয়।

গোলাম মাওলা রনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250