বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ উদ্দিন চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী *** ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা

আমি কী করব, সেটা কেউ জানে না: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৭ পূর্বাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরানে হামলায় আমেরিকা অংশ নেবে কি না, এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি কী করব, সেটা কেউ জানে না। স্থানীয় সময় বুধবার (১৮ই জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ কথা বলেন। খবর দ্য গার্ডিয়ানের।

তিনি বলেন, ‘ইরানিরা আমার সঙ্গে যোগাযোগ করেছে। তবে এখন অনেক দেরি হয়ে গেছে… এখন আর এক সপ্তাহ আগের মতো পরিস্থিতি নেই। আমি কী করব, সেটা কেউ জানে না।’

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, আমেরিকা একমাত্র দেশ, যা ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম। তার মানে এ নয় যে, আমি সেটাই করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দেখা যাক কী হয়। সবাই আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করছে, কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে ছিল। তবে, ইরান এ দাবি বারবার অস্বীকার করে আসছে।

ট্রাম্প আবারও ইরানকে দোষারোপ করে বলেন, তেহরান এখনো কোনো পারমাণবিক কর্মসূচির বিষয়ে চুক্তিতে সই করেনি। তবে তিনি যোগ করেন, ‘হয়তো এখনো সেটা সম্ভব, কিন্তু খুব দেরি হয়ে গেছে।’

আরএইচ/

ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল যুদ্ধ ইরানে আমেরিকার হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250