মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা *** আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ *** শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায় *** ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ *** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস *** সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের *** ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক *** আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা নারী গ্রেপ্তার, সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

দ্রুত বিচার আইন স্থায়ী করতে সংসদে বিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৩ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্রুত বিচার আইন স্থায়ী করতে জাতীয় সংসদে বিল তোলা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের অনুপস্থিতিতে তার পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক ‘আইন–শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল' জাতীয় সংসদে উত্থাপন করেন। 

পরে বিলটি পরীক্ষা করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এর আগে বিলটি উত্থাপনের বিরোধিতা করে বিরোধী দলীয় চিপ হুইপ মুজিবুল হক। জবাবে আইনমন্ত্রী বলেন, জনগণের উপর অত্যাচার করার জন্য আইন বলে বলছেন। যখন এটা করা হয়েছিলো আমরা বিরোধিতা করেছিলাম।

আরো পড়ুন: সকল মামলা থেকে খাদিজার অব্যাহতি

আমি বলতে চাই, যখন এই আইন ২০০২ সালে পাশ করা হয় তখন এর উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ এবং অন্যান্য বিএনপি বিরোধী যেসব দল ছিল তাদের অত্যাচার করার জন্য। কিন্তু মাননীয় সংসদ সদস্য যদি দেখেন, গত ১৫ বছরে এই আইনের প্রয়োগ যেভাবে হয়েছে সেখানে কিন্তু তার বক্তব্য সেটা সঠিক নয়।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০২ সালে যখন দ্রুত বিচার আইন প্রথম সংসদে পাস হয়, সে সময় এ আইনের মেয়াদ ছিলো দুই বছর। পরে কয়েকবার এর মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০১৯ সালে এর মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়। যা আগামী ৯ই এপ্রিল শেষ হবে।

যখন দ্রুত বিচার আইন করা হয় তখন বিরোধী দলে থাকা আওয়ামী লীগ এর সমালোচনা করেছিলো। এরপর বিভিন্ন সময়ে এ আইনের মেয়াদ বাড়ানো হয়। আওয়ামী লীগ সরকারও আইনটি রেখে দেয়।

এর মধ্যে আইনটির মেয়াদ না বাড়িয়ে তা স্থায়ী করার সিদ্ধান্ত নেয় সরকার। গত ২৯শে জানুয়ারি মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রিসভায় অনুমোদনের পর এ সংক্রান্ত বিল সংসদে তোলা হলো।

বিলে আইনটি স্থায়ী করা ছাড়া অন্য কোনো সংশোধনী প্রস্তাব করা হয়নি। অর্থাৎ আইনটির বিদ্যমান ধারাগুলো একই থাকবে।

 এইচআ/ আই.কে.জে/  


জাতীয় সংসদ বিল দ্রুত বিচার আইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা

🕒 প্রকাশ: ০১:৪১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায়

🕒 প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250