শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

বিয়ের দুই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন অভিনেত্রী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৭ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান গেল বছরের নভেম্বরে বিয়ে করেছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের দুই মাস না যেতেই এবার দিলেন সন্তানের খবর। অভিনেত্রী জানান, মা হচ্ছেন তিনি।

বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা। ধার্মিক ছেলেকে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন তিনি। বিয়ের পর অবশ্য জানান, তার বর নামাজ কাজা করেন না। তাই তো সংসারজীবন নিয়ে খুশি তিনি।

গতকাল বুধবার (১৪ই জানুয়ারি) ছিল প্রিয়াঙ্কার জন্মদিন। আর তার আগেই সুখবর জানিয়ে আরটিভিকে অভিনেত্রী বলেন, ‘নিজের জন্মদিন। জীবনের আরো একটি অধ্যায় পার হচ্ছে। এর মাঝে আবার মা হতে যাচ্ছি। খুশি লাগছে, আবার লজ্জাও পাচ্ছি।’

প্রিয়াঙ্কা জানান, চলতি বছরের জুলাই মাসে পৃথিবীতে সন্তানের আগমনের কথা রয়েছে। চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। প্রিয়াঙ্কা। আল্লাহ্‌ চাইলে আরো আগে আসতে পারে। ছেলে হলে নাম রাখবেন আফফান বিন রাকিব, আর মেয়ে বাবু হলে নাম হবে মারিয়াম বিনতে রাকিব।

জে.এস/

মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250