রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

ছেলে মাদকাসক্ত, অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন মা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৫ পূর্বাহ্ন, ৮ই আগস্ট ২০২৫

#

প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে ‎‎অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। বৃহস্পতিবার (৭ই আগস্ট) রাতে উপজেলার তালতলা বাজার এলাকা থেকে ফরিদা বেগম (৫২) নামের ওই নারী নিজের ছেলে সোহাগ জোমাদ্দারকে (৩২) পুলিশের হাতে তুলে দেন।

নলছিটি থানায় ৪ঠা আগস্ট একটি লিখিত অভিযোগ করেন ফরিদা বেগম। অভিযোগে তিনি বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কাজকর্ম না করে প্রায়ই টাকার জন্য তাকে চাপ দেন। টাকা না পেলে গালাগাল করেন, ঘরে অশান্তি সৃষ্টি করেন এবং হুমকি দেন। ৪ঠা আগস্ট সন্ধ্যায় এক লাখ টাকা দাবি করে তার বসতঘরের আসবাব ভাঙচুর করেন ও কাপড়চোপড় পুড়িয়ে দেন। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়।

ফরিদা বেগম স্থানীয় গণমাধ্যমে বলেন, ‘‎আমি বাধ্য হয়ে থানায় অভিযোগ দিয়ে নিজেই পুলিশকে দিয়ে ধরিয়ে দিয়েছি। আমার সন্তানের বিরুদ্ধে পুলিশ যেন আইনগত ব্যবস্থা নেয় আর সে যেন ভালো হয়ে যায়, সে আশা রাখি।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‎‘অভিযুক্ত সোহাগকে আমরা হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে মাদকসেবন, হুমকি, ভাঙচুরসহ একাধিক অভিযোগ রয়েছে। মা নিজেই উপস্থিত থেকে ছেলেকে ধরিয়ে দিয়েছেন। তাকে আদালতে পাঠানো হবে।’

জে.এস/

ঝালকাঠি মাদকাসক্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250