রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

বাড়ির চিলেকোঠায় পাওয়া সুপারম্যান কমিকস বিক্রি হলো ৯.১২ মিলিয়ন ডলারে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৫

#

ছবিসূত্র : হেরিটেজ অকশন হাইজ

গত বছর বড়দিনে ক্যালিফোর্নিয়ার প্রয়াত মায়ের বাড়ির চিলেকোঠা পরিষ্কার করার সময় তিন ভাই একটি জীবন বদলে দেওয়ার মতো বস্তু আবিষ্কার করেন।  ফিকে হয়ে যাওয়া পুরনো খবরের কাগজের স্তূপের নিচ থেকে খুঁজে পান সুপারম্যানের প্রথমদিকের একটি কমিকস। সূত্র : বিবিসি। 

১৯৩৯ সালের জুনে প্রকাশিত ম্যান অব স্টিলের অভিযানের প্রথম সংস্করণের সেই কপি আশ্চর্যজনকভাবে প্রায় অক্ষত অবস্থায় ছিল। এখন এটি নিলামে ৯.১২ মিলিয়ন ডলার (প্রায় ৭ মিলিয়ন পাউন্ড) দামে বিক্রি হয়ে ইতিহাসের সবচেয়ে দামি কমিকস হিসেবে রেকর্ড গড়েছে।

বৃহস্পতিবার (২০শে নভেম্বর) এই নিলাম আয়োজন করে টেক্সাসভিত্তিক হেরিটেজ অকশনস হাউস। 

দুই ভাই ২০২৪ সালে একটি কার্ডবোর্ডের বাক্সের ভেতরে পত্রিকার স্তূপের নিচে এবং মাকড়সার জালে ঢাকা অবস্থায় ছয়টি কমিকস বই খুঁজে পান। এর মধ্যে ছিল সুপারম্যান #১। হেরিটেজ অকশনস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কমিকসগুলো খুঁজে পাওয়ার পর তারা কয়েক মাস অপেক্ষা করেন। এরপর অকশন হাউসের সঙ্গে যোগাযোগ করলে হেরিটেজ অকশনসের সহসভাপতি লন অ্যালেন কয়েক দিনের মধ্যেই সান ফ্রান্সিসকোতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন বলে প্রতিষ্ঠানটি জানায়।

নিজেদের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া ওই দুই ভাইয়ের বয়স ৫০ ও ৬০-এর ঘরে। হেরিটেজের প্রেস বিজ্ঞপ্তিতে অ্যালেন বলেন, ‘তাদের মা সব সময় বলতেন, তার কাছে দামি কমিকস সংগ্রহ আছে; কিন্তু তিনি কখনোই সেগুলো দেখাননি। এ যেন সেই পুরনো গল্পের উল্টো, মা আমার কমিকসগুলো ফেলে দিয়েছিল।’

হেরিটেজের তথ্য অনুযায়ী, তাদের মা তার ভাইয়ের সঙ্গে মিলে মহামন্দা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগের সময়ের মধ্যে এসব কমিকস কিনে সংগ্রহ করেছিলেন।

অ্যালেন বলেন, উত্তর ক্যালিফোর্নিয়ার ঠাণ্ডা আবহাওয়া পুরনো কাগজ ভালোভাবে টিকে থাকতে সাহায্য করেছে। তার কথায়, ‘যদি এগুলো টেক্সাসের কোনো চিলেকোঠায় থাকত, তাহলে সব নষ্ট হয়ে যেত।’ এই ভালো অবস্থার কারণেই বিখ্যাত গ্রেডিং প্রতিষ্ঠান সিজিসি সুপারম্যান #১-এর এই কপিটিকে ১০-এর মধ্যে ৯.০ রেটিং দিয়েছে, যা আগের রেকর্ড ৮.৫-কেও ছাড়িয়ে গেছে।

ক্রেতার প্রিমিয়ামসহ ৯ মিলিয়ন ডলারের বেশি দামে বিক্রি হয়ে সুপারম্যান #১ আগের সবচেয়ে দামি কমিকসের রেকর্ডকে প্রায় ৩ মিলিয়ন ডলারে পেছনে ফেলেছে। এর আগের রেকর্ড ছিল ১৯৩৮ সালে প্রকাশিত অ্যাকশন কমিকস নং-১, যেখানে প্রথমবার সুপারম্যানকে দেখা যায়। সেই কমিকস গত বছর ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

হেরিটেজের প্রেস বিজ্ঞপ্তিতে ছোট ভাই বলেন, বাক্সটি বাড়ির চিলেকোঠায় পড়ে ছিল। তিনি বলেন, ‘বছর যেতে যেতে জীবনে নানা দুঃখ, ক্ষতি আর পরিবর্তন এসেছে। দৈনন্দিন জীবনের চিন্তাতেই সব সময় কেটে গেছে। যত্ন করে কমিকসগুলো একসময় রেখে দেওয়া হয়েছিল, সবই ভুলে গিয়েছিলাম।’

তিনি আরো বলেন, ‘এটা শুধু পুরনো কাগজ বা কালি নিয়ে কোনো গল্প নয়, শুধু সংগ্রহের জিনিসও নয়। এটা স্মৃতি, পরিবার আর অতীত কিভাবে হঠাৎ আবার ফিরে আসে—তারই একটি উদাহরণ।’

জে.এস/

সুপারম্যান #১

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250