রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কাঁঠালপাতায় তালের পিঠা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাজারে দেখা মিলছে পাকা তালের। এসময় পাকা তাল দিয়ে মজার মজার পিঠা বানানো হয়। চাইলে এই মজার পিঠা কাঁঠালপাতায় তৈরি করে খেতে পারেন। জেনে নিন কাঁঠালপাতায় তালের পিঠার রেসিপি- 

উপকরণ : তালের মণ্ড ২ কাপ, কাঁঠালপাতা ২০-৩০টি, আতপ চালের গুঁড়া সাড়ে তিন কাপ, লবণ সামান্য, চিনি ২ কাপ (স্বাদমতো), কোরানো নারকেল ১ কাপ, টুকরা করা নারকেল আধা কাপ।

আরো পড়ুন : ইলিশের দো পেঁয়াজার রেসিপি

প্রণালি : তালের রস বের করে ছেঁকে নিন, যাতে কোনো আঁশ না থাকে। তালের রস বা মণ্ডের সঙ্গে চালের গুঁড়া, চিনি, কোরানো নারকেল, সামান্য লবণ মেখে কয়েক ঘণ্টা ঢেকে রাখুন। কাঁঠালপাতা পরিষ্কার করে ধুয়ে মুছে নিন, পানি যেন না থাকে। প্রতিটি পাতা পানের খিলির মতো করে টুথপিক দিয়ে আটকে দিন। পাতার খিলির ভেতর পৌনে এক ভাগ অংশে তালের মিশ্রণ দিয়ে ওপরে টুকরা করা নারকেল দিন। ভাপের পাত্রে বসিয়ে ১৫ মিনিট স্টিম করুন। একইভাবে সব পিঠা তৈরি করে নিন।

এস/কেবি

তালের পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250