শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি

ইলিশের দো পেঁয়াজার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইলিশ মাছ খাওয়ার মৌসুম চলছে এখন। এসময় ইলিশ ভাপা, পাতুরি কিংবা পাতলা ঝোল করে খেয়েছেন নিশ্চয়ই, এবার না হয় ইলিশের দো পেঁয়াজা খেয়ে প্রাণ জুড়ান। চেনা ইলিশের অচেনা স্বাদ নিতে বানিয়ে ফেলুন ইলিশ মাছের দো পেঁয়াজা। সামান্য কিছু মসলা দিয়েই রাঁধতে পারবেন ইলিশের এই পদ। রইলো রেসিপি-

উপকরণ

১. ইলিশ মাছ ৫ পিস

২. পেঁয়াজ কুচি দেড় কাপ

৩. আদা-রসুন বাটা

৪. জিরার গুঁড়া ১ চা চামচ

৫. হলুদ গুঁড়া ১ চা চামচ

৬. মরিচের গুঁড়া ১ চা চামচ

৭. কাঁচা মরিচ ৪-৫টি

৮. সরিষার তেল পরিমাণমতো

৯. স্বাদমতো লবণ ও

১০. বেরেস্তা আধা কাপ

আরো পড়ুন : ফিশ ললিপপ বানানোর সহজ রেসিপি

পদ্ধতি

ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর পানি ঝরিয়ে নিন। এবার একে একে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া মাছের গায়ে মাখিয়ে রাখুন। অন্যদিকে ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে মাছের টুকরোগুলো কড়া করে ভেজে নিন।

মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে আলাদা করে তুলে রেখে দিন। প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর একেএকে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ ও লবণ দিয়ে মসলা কষিয়ে নিন।

এরপর আদা-রসুন বাটা দিয়ে ৫ মিনিট নাড়াচাড়া করুন। মসলা থেকে তেল ওঠে এলে মাছের টুকরোগুলো দিয়ে দিন। একটু নেড়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিন।

১০ মিনিট পর ঢাকনা খুলে উপরে কাঁচা মরিচের ফালি আর বেরেস্তা ছড়িয়ে দিন। আঁচ বন্ধ করে নামিয়ে ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ইলিশের দো পেঁয়াজা।

এস/কেবি 


ইলিশের দো পেঁয়াজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250